STORYMIRROR

Nurul Islam

Abstract Classics Others

3  

Nurul Islam

Abstract Classics Others

চিনছো মানুষ

চিনছো মানুষ

1 min
23

ভদ্র লাজুক দেখছো যারে

সদাই মিষ্ট হাসি,

চুপ করে রয় দিলেও গালি

ডাকলে ব্যাঙ্গ মুসি!


সব কেঁড়ে তাঁর সবার সামনে

যতোই বানাও বোকা,

বলবে না সে কোনো কথা

যদিও জানে ধোঁকা।


সুজনেই তাঁর পকেট ফুটোয়

খাচ্ছে কাচ্চি খাসি,

বিলিয়ে ধন জনম টা তাঁর

প্রাপ্তি কেবল হাসি!


তাঁর সে হাসির মানে জানো?

পায় সে কেনো শরম?

তোমার কথায় চিনছে মানুষ

আসল নকল গরম।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract