STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ৪৭

ছায়া ছায়া সত্যি ৪৭

1 min
392

হৃদপিন্ডের কোন কোন খাঁজে কি কি গোঁজা মনে করোমনে করার চেষ্টাটা করো

রাতে দিনে যা কিছু চোখে বেঁধে সবকিছুই আমার রক্তে খেলে


সটান ভাব কেটে গেলে উইপোকার হাঁটাহাঁটি দাঁত শক্ত করে

দাঁতই শক্ত করে

সমস্ত শখ কেটেকুরে ভোঁকাট নষ্ট করে ছায়া ছায়া সত্যি


তাড়া পেতে পেতে কুনোব্যাঙ ছোটে থপথপিয়ে পিছনে উল্লাস কাঁপে

উল্লাসই কাঁপে

রাত ঘোরে কাটলে মানুষ ক্রমশঃ ক্রমশঃ দূরদূরান্তের তারার মিটিমিটি


ভালবাসা মন্দবাসা খেলা করে মন কেমনের ঘন্টা মিনিটের ওলোটপালোটে

ওলোটপালোটেই

আমার আমি ধীরগতির ইন্টারনেট যখনই প্রকাশ্যে ঘুরি ফিরি........



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract