STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

4  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ৩৯

ছায়া ছায়া সত্যি ৩৯

1 min
436

সে এক গরগরে রাতে তুমি নিম্নচাপ

গাঢ় ঘূর্ণাবর্ত 

বঙ্গোপসাগর তোমার পাশে সত্যিই ন্যালাক্ষ্যাপা


আমি নামতা পড়ছি, বলছিও স্বরথলি থেকে

এক এক্কে এক

তুমি গান শোনালে ঘূর্ণিঝড়ের প্যাঁচপয়জারে


আসল প্রস্তাবে বলা যায়, আসল গর্জনেও

তোমার মাংস পছন্দ

তোমার এত তান্ডব তাই লীলার শিরোপাজয়ী 


চিলতে মাটিতে ক্রমশঃ সংক্ষিপ্ত জীবন কিংবা মরা

তুমি হতাশ 

তাই অন্য কোথায়ও টর্নেডো হবার প্রস্তুতিতে সারেগামায়


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract