STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ৩৫

ছায়া ছায়া সত্যি ৩৫

1 min
203

কিভাবে বাতাসে হাসে সব পাখি, ফুলশয্যায়?

কতদূরে উড়লে মন শান্ত হয়ে আসে শালুকফুলে?


আকচাআকচি কতই, হামড়াহুমড়িও

তবুও এক পাখি ভালবাসে বহু, আলো কিংবা অবাস্তবে


তোমাদের খিদে পেলে, ঘুম পায় আড়ালে

মনে আছে বৈধ বিয়ের দিন শেষ হলে অগুনতি চোখজল?


সভ্যতা, আমাদের আরও আরও দমবন্ধ কাপড়ে ঢাকো

লাশস্বর্গ হয়ে পড়ুক একে একে দেশ আর দেশ!


এত অস্ত্র জাগে আনাচকানাচে, বিভ্রান্ত স্রোত!

সব মহাপুরুষ পরাজিত শক্তি, বিদ্রুপ খায় আফগানিস্তানে!



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract