STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ৩৩

ছায়া ছায়া সত্যি ৩৩

1 min
241

অস্থিরতার বিস্ফোরণে পাল্টি মেরেছি

এই গলি ঐ গলি পাড়া বেপাড়া

খোঁচা খোঁচা অযত্ন চুলে দাড়িতে


মাঝরাতের পরে, সকালে বিকালে

পাতা ভারী চোখ, খসখসে মুখ

তেজপাতা গাছের আড়ালে তোমাকে দেখি


তুমিও চাও নি, অন্য কেউও নয়

সেকেন্ডগুলোর মেঘলা মুখ

শুধু সূর্য্য বলল, হাঁট; আসিস বলল চাঁদ


আমি শুধু জেনে গেছি অপূর্ব মুদ্রা কিছু

সময়ে অসময়ে জানালায় আড়মোড়া ভাঙা

সোচ্চারে নকল করা কোকিলের ডাকাডাকি, ঘনঘন


ভিখিরি আর কি পেতে পারে বল? বল?

এই গলি ঐ গলি এ পাড়া ও পাড়া

সানাইয়ের সুরের দিনে তোমার কনে সাজা মুখ!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract