STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

4  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ৩০

ছায়া ছায়া সত্যি ৩০

1 min
184

আমার অভ্যন্তরে একটা নদী 

সেই নদীর পাড়ে একটি নৌকো


নদীতে কখনও ঢেউ

নদী কখনও তিরতিরে


বাইরে কত মানুষী

আমাকে কেউ নদীর কথা বলে নি


বলে নি আগ বাড়িয়ে কোনদিন

চলো নদী মাখি জ্যোৎস্নায়


নদী কত রাত জাগলো

নৌকোও হতাশ


নদীর বিশ্বস্ত সঙ্গী মাছেরা বললো

তুমি একটা জলকপ্টার বানাও


মাছেরা আরও জানালো ফিসফিসিয়ে

মানুষীরা সব রেডিমেড চায়


আমি পাল্টা বললাম, সেটা তোমরা চাও না?

মাছেরা বললো, না; নদী ও নৌকাও তাই বললো


কেন কেন? তোমাদের এসব চাওয়া পাওয়া নেই?

তারা হো হো করে হাসল, আমরা তো প্রকৃতিকে পাল্টাই না.....


Rate this content
Log in

Similar bengali poem from Abstract