STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ১৭

ছায়া ছায়া সত্যি ১৭

1 min
267

তুমি আমি


এই পথে কুয়াশা মাখামাখি

ওরাও প্রতিদিন এসে ডাকে.....

তোমাকেই চাই

আহা, আমার জন্ম জন্মান্তর!


ভোরের পাখিরাও গরম পালকে সাজেগোজে

তোমার বাঁকানো ঠোঁটে এই পথ রাখি

তোমার তেরচা কথার ঝড় বুকের বাঁদিকে আকুলাকু

কতটা সেকেন্ড কাটার পর আমার জন্মান্তরে

তোমাকে পাশে নিয়ে শিশির মাখি উলুঝুলু মুখে


তবুও এই ভূত্বকে বারবার বিভেদের রক্ত ফিনকি

ভালবাসা বলে কিছু নেই প্রচারও

এই পথ এই কুয়াশা এই পাখি এই গাছের সারি 

বারবার বারংবার আমি তুমি

তারও পর তুমি আমি আমি তুমি


আমরা দু'জন শেষহীন আদি পাগল

ছায়া ছায়া সত্যি মাখাই তারায় তারায়

পুরু ঠোঁটে হেসে বহুহিসেবীরাও গান ভোলে তাই


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract