STORYMIRROR

Obaidur Rahaman

Classics

3  

Obaidur Rahaman

Classics

***চাষী মজুর এক হও**

***চাষী মজুর এক হও**

1 min
620

রুখতে পারে কে, মোদের রুখতে পারে কে,

মোরা,নিপীড়িত নির্যাতিত, জোট বেঁধেছি যে।

—মোদের রুখতে পারে কে।।

'দুঃশাসন'-এর দুঃশাসনে, দূর্দশা আজ ঘোর,

রুখতে হবে দৃপ্ত তেজে চাইতো, মনের জোর।

তাইতো,মোরা চাষী মজুর এক হয়েছি যে।

—মোদের রুখতে পারে কে।।

চলব মোরা সবাই মিলে,উল্কা বেগে ছুটে ,

সঠিক পথে চললে, যাবে সকল বাধা টুটে।

এসো সবাই,বিভেদ ভুলে, ভাবছ বসে কী যে।

—মোদের রুখতে পারে কে।।

মুক্তির পথ পাব-ই মোরা,পেলে সঠিক দিশা,

সামনে নবীন অরুণোদয়,কাটবে অমানিশা।

বাঁধভাঙা ঢেউ ভাসিয়ে যাব,দুকুল ছাপিয়ে যে।

—মোদের রুখতে পারে কে।।

চলব ছুটে প্রবল বেগে,ডিঙিয়ে সকল বাধা,

জুজুর ভয়ে ভীত হয়ে থাকবো নাকো বাঁধা,

শোষকরা সব আর পালাবার,রাস্তা পাবে না যে,

—মোদের রুখতে পারে কে।।

এগিয়ে যাব মহাতেজে,হবে মোদের জয়,

দেওয়ালে পিঠ ঠেকে গেছে, নাই পিছানোর ভয়।

এবার,চলব শুধু সুমুখ পানে,বাধা মানব না যে।

—মোদের রুখতে পারে কে।।


Rate this content
Log in

More bengali poem from Obaidur Rahaman

Similar bengali poem from Classics