STORYMIRROR

Abhijit Halder

Abstract Classics Inspirational

4  

Abhijit Halder

Abstract Classics Inspirational

বসন্ত এসেছে

বসন্ত এসেছে

1 min
223

বসন্ত এসেছে দুচোখে
তোমার শহরের পথে পথে দাঁড়িয়ে থেকেছি
যেমন ভাবে অন্য প্রেমিক দাঁড়িয়ে থাকে প্রেমিকার নিকটে
ঠিক তেমনি চেয়েছি তোমাকে।
ফুলের দেশে অজস্র প্রজাপতির বসবাস
আমি ব্যর্থ নাগরিক এ পৃথিবীর বুকে।
মাটির জল মাটি'ই শুষে নেয় নিব্ররিক্ত অবগাহে
রক্তের চিহ্ন প্রেমের নক্ষত্র ক্ষয়ে আমারি চেতনা তোমারি উদ্দেশ্যে।

দুচোখে পড়ছি তোমার আগামী
কিভাবে গাছেদের বিরুদ্ধে অভিযোগ শুকনো পাতার
আমি জানি না কেনো ! বসন্ত আসলেও সমস্ত গাছে ফুল ফোঁটে না
তবুও এ সময় বসন্তের ; এ প্রেমকে ভালোভাবে নিংড়ে নেওয়ার
আমাতে তোমাতে সংকল্প অদ্ভুত রাত্রির বারান্দায় শেষ চিঠি পড়ে
চোখের কোণে জল লুকাবার।
আমি জানি এ বসন্ত আমার নয়
তুমিও জানো এ বসন্ত তোমারও নয়।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract