STORYMIRROR

Gopa Ghosh

Romance Others

2  

Gopa Ghosh

Romance Others

বর্ষা রাত

বর্ষা রাত

1 min
152

রিম ঝিম ঝিম বর্ষা রাতে

হাতটি তোমার আমার হাতে

এমন স্বপ্ন আমি দেখেছিলাম

আজ সত্যি তুমি আমার সাথে।


রিম ঝিম ঝিম ঝরে পড়া

বৃষ্টি নয়কো শুধু

ও যে বলছে আমার মনের কথা

তুমিই আমার চাঁদ, তুমিই 

আমার মধু।


সত্যি কথাই শুনেছিলাম

মেলে অপেক্ষাতে ফল,

তাই তো আজ এত বছর পরে

মন দুজনের খুশিতে টলমল।


আর যেও না অনেক দূরে

এমন করেই থেকো সাথে

রিম ঝিম ঝিম বর্ষা রাতে

হাতটি তোমার আমার হাতে।


কথা দিলাম সারা জীবন

থাকবো তোমার সুখে দুঃখে

তোমার দুঃখে দুঃখী হব

সুখী তোমার সুখে।


এই জীবনে চাই না কিছু

শুধু তুমি থেকো সাথে,

রিম ঝিম ঝিম বর্ষা রাতে

হাতটি তোমার আমার হাতে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance