STORYMIRROR

Abul Jamader

Romance

3  

Abul Jamader

Romance

বন্য প্রেম

বন্য প্রেম

1 min
384

আমার গাছের সবকটা ফুল তোকেই দিলাম

আমার কানের সবকটা দুল তোকেই দিলাম

আমায় ভুলে ভুল করে তুই ঘর বাঁধলেও

তোর করা ওই সবকটা ভুল মাথায় নিলাম


আমার ঠোঁটের সব চুমু রোজ তোর ঠোঁটে যাক

আমার বুকের মাঝের ধুকপুকানি তোর বুকে থাক

ভর করলে ভাইরাসে মোর আগুন শরীর

তোর ঝর্ণাধারায়, নিভুক আগুন, যাক নিভে যাক।


এই চোখের তারার ক্যানভাসে তুই ভাসবি আবার

আমার বক্ষ চূড়ায় তোর লালসায় মজবি আবার

আমি লক্ষ মাইল রোজ ছুটেছি ছুটছি আজো

তুই আমার যোনির রক্ত ঘামে ভিজবি আবার


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance