STORYMIRROR

Dola Bhattacharyya

Abstract Fantasy

3  

Dola Bhattacharyya

Abstract Fantasy

বন্ধু, রহো রহো সাথে

বন্ধু, রহো রহো সাথে

1 min
227


কেমন আছো বন্ধু তুমি? 

বলো , কোথায় আছো আজ! 

বড় ইচ্ছে করে তোমার কাছে যেতে। 

ঠিকানা তোমার দাওনি তো কোনোদিন। 

যাই না আমি খুঁজতে তোমায় দূরের কোনো দেশে। 

দেখতে তোমায় ইচ্ছে করে যখন, 

মনের ঘরে উঁকি দিয়ে দেখতে তোমায় পাই। 

তোমারও কি ইচ্ছে করে আমার দেখা পেতে! 

আমার জন্য বন্ধু তোমার আকুল করে মন? 

ডাক দিতে কি যখন তখন ইচ্ছে তোমার করে? 

আমার হারিয়ে যাওয়া সে নামখানি ধরে? 

জানি, আমার ঠিকানা হারিয়ে ফেলেছো তুমি। 

তবে ডাকবে কেমন করে! 

মনের গভীর থেকে পাঠাও যদি ডাক, 

সে ডাক শুনে আসব তোমার কাছে। 

অনেক দুঃখ, অনেক ব্যথা জমা হয়ে আছে. 

আমার গহন মনের মাঝে, বন্ধু তুমি জানো? 

তোমার মনেও মেঘ করে ছলছল ।

তোমার আমার মনের মাঝে গোপন ব্যথা যত, 

রেখে দেবো ঝোড়ো হাওয়ার মুখে। 

ভাবনা গুলো উড়ে যাবে প্রবল ঝঞ্ঝা বায়ে, 

ঝরা পাতার মতো। 

আর না যদি দাও ডাক ।

দূরে গিয়েও রয়েই যাব তোমার কাছে কাছে, চিনতে আমায় তবুও পারবে না যে। 

হারিয়ে যাওয়া আমার সে ঠিকানা, 

হঠাৎ আসা দমকা হাওয়ায় উড়ে 

পড়বে এসে তোমার কোলে যেদিন। 

সেদিন তোমার পড়বে আমায় মনে। 

সেদিন আমি তোমার থেকে অনেকখানি দূরে, 

মেঘের ভেলায় যাব ভেসে নীল আকাশের বুকে 

উতল সমীরণে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract