STORYMIRROR

Prosenjit Chattterji

Drama

3  

Prosenjit Chattterji

Drama

বিতৃষ্ণার স্বাদ

বিতৃষ্ণার স্বাদ

1 min
2.5K


অনবরত যেতে যেতে,

থেমে গেছে যেন পথ।

জীবনের প্রচন্ড এ গতি,

তাই লাগছে ভীষণ শ্লথ।


দুরন্ত সেই বেগের,

আর করিনা পরোয়া।

অবাধ্য সেই গতি,

লাগে একঘেয়ে ঘরোয়া।


নিরন্তর একই উত্তাপে,

হারায় প্রাণের সতেজ স্পর্শ।

বরফ চাপায় হৃদয়,

জীবনের অবিরাম সংঘর্ষ।


তীব্র বিতৃষ্ণার স্বাদে,

এবারে তৃষ্ণার হয় নিবারণ।

চলতে চলতে থেমে যাই,

খুঁজতে আবার নতুন কারণ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama