STORYMIRROR

SUBHAM MONDAL

Abstract Others

3  

SUBHAM MONDAL

Abstract Others

ভবিষ্যত

ভবিষ্যত

1 min
231

ভেবেছিলাম অসময়েই ফুরিয়ে যাবাে.... 

তবু টিকে আছি ধুকতে ধুকতে, 

সবই অতিরিক্ত শ্বাসযন্ত্রের কেরামতি।


কেমন যেন কান্না পায় আজকাল, 

তবু কাঁদতে পারিনা 

চোখের জল শেষ,

 কুয়াে খুঁড়ে তুলে নেওয়া হয়েছে সব।


কতাে ঘরে হাহাকার, 

বেঁচে থাকা বানভাসি।


কতাে প্রাণ ধুলো মেখে, 

রাস্তায় থেমে গেছে।


দিকে দিকে নরকঙ্কালের কূপে, 

বাসা বেঁধেছে পরজীবি;

কী তাদের উল্লাস।


ধেয়ে আসা বালুঝড়ে চোখ ধোঁয়া, 

এই নাকি মনােরঞ্জিত পরিবেশনা।


এ কী তবে চতুর্থ বিশ্বযুদ্ধের মহড়া!! 

মানুষ বনাম ক্ষুদ্র অথচ পরিসরে বিশাল।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract