STORYMIRROR

Saibal Ray

Fantasy Inspirational Children

3  

Saibal Ray

Fantasy Inspirational Children

বাঙলা

বাঙলা

1 min
257

গোধূলির সোনালী আলো ঝরে পড়ে ধান ক্ষেতে।

 মন উড়ে যায় দিগন্তে। 

ক্ষেতের পাশে সরু রাস্তা দিয়ে হেঁটে যাই উত্তরে। 

ধানক্ষেত পাটক্ষেত পেরিয়ে চা বাগানের দেশে। 

হেমন্তের সূর্য মেখে এগিয়ে যাই

সাগর থেকে পাহাড়ে।

অন্তরের হাহাকার হারিয়ে যাক্ সূর্যাস্তের আভায়।

তন্ময় চিত্ত, উৎফুল্ল প্রাণ

ঘুরে বেড়াক এই বাঙলায়। 

মোহনায় ঘড়িয়াল, নৌকা ডিঙি। 

ধানক্ষেত, চষা মাঠ, লাঙল গরু। 

সরষে ফুল ভরা হলুদ মাঠ। 

সবুজ পাটক্ষেত প্রান্তরের পর প্রান্তর। 

চা বাগান, তরাই, উঁচুনিচু পথ। 

পাহাড়ে হেমন্ত, সূর্যের লুকোচুরি। 

মেঘের চাদরে মোড়া হেমন্তের পাহাড়। 

ইচ্ছে করে প্রাণ ভরে দেখি বাঙলার রূপ। 

হেঁটে যাই উত্তরে আঁকাবাঁকা পথ ধরে। 

অন্তরের হাহাকার মিশে যাক আকাশ আলোয়। 

চল পথিক হেঁটে যাই সরু পথ বেয়ে। 

চল পথিক হেঁটে যাই উত্তরে। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy