STORYMIRROR

SUBHAM MONDAL

Abstract Others Children

3  

SUBHAM MONDAL

Abstract Others Children

বাদল দিনের আশা

বাদল দিনের আশা

1 min
229

বৃষ্টি পড়ে টাপুর টুপুর


পরে এল বেলা,


আকাশ পানে চেয়ে কেবল


হাপিত্যেস করা।


কখন আসবে বন্ধুরা সব


করবে হাঁকডাক,


কখন আমি খেলতে যাব


সেচপল্লির মাঠ।


কখন আমি ব্যাট ধরব


কবজি শক্ত করে,


কখন আমি বল পাঠাব


মাঠের পারে।


কখন আমি বল করব


বুক চিতিয়ে ভাই,


 দেখা মাত্র ধরে সব


সরে যে পালাই।


বন্ধুরা সব আসবে সবাই


ছুটে আমার পাশে,


জড়িয়ে তারা ধরবে সবাই


আমাকে আঁকড়ে।


তবু কেন বুঝতে নার


ওগাে মেঘের সারি,


পক্ষীরাজের পিঠে চড়ে


যাও গাে তাড়াতাড়ি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract