STORYMIRROR

sunanda sanyal

Classics Fantasy Others

4  

sunanda sanyal

Classics Fantasy Others

অ্যাপ্রেজাল রেটিং

অ্যাপ্রেজাল রেটিং

1 min
299

তুই চিরদিন কিউবিকল এর কোণে স্বপ্ন বাঁধিস

এস্কালেটের ভয় ভীষণ গুমোট হয়ে থাকিস

সাক্ষাৎ ভূতের রাজা তোর গুনগুনিয়ে ওঠা গানে

কেন খুঁজতে যাস আমায় কর্পোরেট আলাপনে?

ইনফিনিটি সাইজ সফোর সখ্যতার ডেটাবেসে

পুজোয় নেই ছুটি ম্যানেজার ট্র্যাডিশনাল বেশে

তারপর লিঙ্ক, সেভ, টাস্কবারে উইন্ডোর বসেছে মেলা

ক্লিন ডেস্ক পলিসি, ক্লায়েন্ট কল নোটস হারিয়ে যাওয়ার পালা।

তোর এই বিনি সুতায় জড়িয়ে যেতে পারি

তোর আহ্লাদি পুতুলদের সাজিয়ে দিতে পারি

তোকে প্রতীকি প্রতিবাদের স্পর্ধা জোগাতে পারি

তোকে বেঁচে থাকার কৌতূহল শেখাতে পারি

কখনও তো ভুলে থাক অ্যাপ্রেজাল রেটিং!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics