STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

অটোওয়ালা

অটোওয়ালা

1 min
9

অটোওয়ালা সকলে জানে কোনটি তার রুট,

অথচ হাজার জ্যামিতিক ছবি বানিয়ে হয় রুটছুট।

স্কুলের শেখা আহ্নিকগতি,বার্ষিকগতি গেছে ভুলে,

ভূগোলের খাতা পড়ে আছে ওর ছেড়ে আসা স্কুলে।

নিয়ম মেনে রুটে চললে অনাহারী সৎ নাগরিক,

তখন বৌর মুখঝামটা ও মেয়ের বায়না স্বাভাবিক।

সাইলেন্সারের ধোঁয়া হয়ে বেরোয় মনের ব্যথা ,

আয় না হলেও গুনতে হয় ফি-দিন ভাড়ার টাকা।

মালিকের খর হাসি,কড়া দৃষ্টি আর ভ্রুকুটি,

মনেহয় যেন সুযোগ পেলেই কাটা ভাড়া খাটি।

এফএম থেকে মিষ্টি সুরে ভেসে আসে অভিশাপ,

সতর্ক বার্তা - গাঙ্গেয় উপত্যকায় গভীর নিম্নচাপ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract