STORYMIRROR

Bivas Chakraborty

Abstract Romance Others

3  

Bivas Chakraborty

Abstract Romance Others

অদল–বদল

অদল–বদল

1 min
310

মানের উপর মান জমেছে

আকাশ ছুঁয়েছে অভিমান।

অভিযোগের পাহাড় চূড়ায়

সদাই আমার অবস্থান।

না পাওয়ার তালিকায়

হারিয়ে গেছে পাওয়ার হিসাব

তুমি আমি মুখোমুখি 

বুকের ভিতর জমে আছে অভিমান।

এসো,প্রিয়তমা অদল-বদল করি

আমি হয়ে যায় তুমি,তুমি হয়ে যাও আমি

দেখি তারপরেও জমে কিনা অভিমান

জমে কিনা অভিযোগ পাহাড় চূড়ার সমান।

অদল-বদল হলে বুঝব আমরা 

একে অপরের জীবনের গান।

দেখবে তখন থাকবে না আর কোনো অভিমান

অভিযোগ আর অনুযোগ হারিয়ে যাবে

গাইব তখন দু'জন মিলে ভালোবাসার গান।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract