STORYMIRROR

Suvam Guchhait

Abstract Others

3  

Suvam Guchhait

Abstract Others

অভিশাপ

অভিশাপ

1 min
124

ধর্ষণ হতে আসিনি মা গো,

ধর্ষিতা আমি নই।

নরক পথের যাবার কালে,

আমিই আগে রই ।

আইনের চোখ রাঙানি,

কোথায় গেল সব?

মোমবাতির মিছিল তাই,

করছে কলরব।

কাপড় জামা ছোটোয়ে নাকি,

আকর্ষণ লাগে?

৮ মাসের শিশুকে দেখেও,

যৌনতা জাগে?

শরীর তো মা সবার আছে,

আছে সবার মন।

তবুও কেন রাতের ফাঁকে,

নেমে আসে ধর্ষণ?

"বেটি বাঁচাও, বেটি পাড়াও"

স্লোগানের কলতান।

তবুও রাস্তার মাঝে,

হারায় অনেকের সম্মান ।

মূর্খ এই দেশের,

সব চেয়ে বড় পাপ।

মেয়ে হয়ে জন্মানোই,

আমার অভিশাপ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from Suvam Guchhait

Similar bengali poem from Abstract