STORYMIRROR

Latifur Rahman

Romance Tragedy Others

3  

Latifur Rahman

Romance Tragedy Others

আয়াসিতে এসেছিলাম।

আয়াসিতে এসেছিলাম।

1 min
158

ছানো ছিল, কষ্ট গুলো সাজানো ছিল পরতে পরতে,

চোখ মুছে মুছে তবুও ভেবেছিলে,

তুমি ভালো ছিলে দিনে রাতে।

তখন ত ভুলতে বসেছিলে, মনের কোঠরে এখনো বেঁচে বেঁচে,

নিবু নিবু, মিটমিট করে জ্বলছে, প্রেমগুলো কাদছেঁ।

ভুলেই ত গিয়েছিলে, তোমার মনের গহিনে বেঁচে আছে,

প্রেম গুলো ধুকে ধুকে মরছে।

বহুকাল ভুলে গেছ, ভালো বাসতে তুমি পারবে।

এক বাল্যপ্রেম, জেগেছিল কত শতাব্দী আগে একবার,

ভেবেছিলে, সেই স্মৃতি ধরে রেখে বাঁচবে।

ভুলেই গিয়েছিলে তোমাকে কেউ ভালো বাসবে।

কোথা থেকে আমি যেন উড়ে এলাম, চাতকের মতো,

তুমি ভেবে নিলে, এসেই চলে যাব শিশির থাকে কত?

কিন্তু কই?

তুমি বললে, চাইলে থেকে যাও, যতটা পারো,

আমি একটা ঘর তুলেছি, তোমার হৃদয়ের ধারে,

তুমি বললে দোষ কি তাতে, পড়সি হয়ে থাক।

সেই যে থেকে গেলাম, মন চেয়েছ ধার দিয়েছি,

আমি চেয়েছি তুমি ও দিলে, পড়সি যেমন করে।

আজ ভাবছ ভুল করেছ, আজ ভাবছ ঠিক করেছ,

মুখে কি শুধু হাসি এসেছে? পরের জন্য চোখের জল ঝরাচ্ছ,।

মন কত আজ উতলা দেখ, আমার স্মৃতি সবখানে,

আমার জন্য তোমার ঘুম হারালে, মন হারিয়েছ সেই কোন কালে,

কষ্ট গুলো এখন সব এলোমেলো, চোখে মুখে প্রেম এলো,

পড়সি কে তুমি তাড়াবে কিসে?

হৃদয়ে সে ত মিশে গেছে।

তুমি ত আগে বুজি ভালো ছিলে, চোখ মুছে মুছে তবুও ভালো ছিলে,

তবে আমি কি তবে, তোমায় আয়া-সিতে এসেছিলাম?

সেই ভাবনা আমার দিনে রাতে।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance