STORYMIRROR

Manik Goswami

Abstract Drama

3  

Manik Goswami

Abstract Drama

আশঙ্কা

আশঙ্কা

1 min
190

 

সুদূর পানে চলতে গিয়ে যদি পথ হারিয়ে যাই,

পাতার ফাঁকে পাখির চোখে যদি লক্ষ্যে নাহি পাই,

সহজ কাজে সাহসী হয়েও যদি ছন্দ নাহি পাই,

তবে জগতের মাঝে উঁচু মাথায় চলার শক্তি নাই |


যদি দীনার্তের আর্তস্বরে বেদনা না জাগে প্রাণে,

কান্নার ধ্বনি হৃদ অন্তরে যদি না আঘাত হানে,

যদি আবেগের ঢেউ স্তিমিত হয় শুধুই ভাটার টানে,

তবে বেঁচে থাকার মন্ত্রটিরে হারাবে উচ্চারণে |


যদি মানবিকতা ঢাকা পরে রয় তাচ্ছিল্যের ছায়,

সহযোগিতার মনোভাব যদি জাগ্রত নাহি হয়,

বিশ্বাসের মৌলিকতা যদি হারায় মৰ্য্যাদায়,

তবে অভিধানে শব্দগুলির প্রয়োজন আর নাই |


যদি অন্তরীক্ষে ভেসে বেড়ানোর প্রেরণা না পায় খেচর,

যদি রাতের আঁধারে শিকারে তাগিদ না পায় নিশাচর,

যদি বিসর্জিয়া বুদ্ধিমত্তা, চেতনা হারায় ভূচর;

তবে রসাতলের ঠিকানা খোঁজে বিশ্ব চরাচর |


যদি লাগামছাড়া কটূক্তি সাথে বিরোধিতার ভাষা,

উত্তরোত্তর যদিই বাড়ে হীন দৃষ্টিতে নেশা,

ভ্ৰাতৃভাবের বলিদান যদি জীবনের হয় পেশা,

তবে লয়ের সাথে প্রলয় মিলে হারিয়ে যাবে দিশা |


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract