STORYMIRROR

Piyanki Mukherjee

Abstract Tragedy

3  

Piyanki Mukherjee

Abstract Tragedy

আপেল

আপেল

1 min
205

একটা নদীর ভেতর থেকে সরাসরি পাড়ে উঠে আসছে

কয়েকটি কাক আর ছোটোখাটো কিছু পোকা।

দূরে দেখা যাচ্ছে কিছু যুদ্ধকামান


বহাল তবিয়তে পায়ের ওপর পা তুলে বসে আছি 

ডাইনিং টেবিলে সুসজ্জিত লাল আপেল 


বিদ্রোহ হচ্ছে। মিছিল হচ্ছে। 

আমার ঘরে কোথাও কোনও গর্ত নেই 

যেখানে যেটুকু ফাটল দেখছি সেখানেই গুঁজে দিচ্ছি এক এক কামড় লাল আপেল


অন্ধকার ঢেকে যাচ্ছে।নদীতে কিলবিল করছে মানুষ। 

আমি ঘরে বসে টিভিতে দেখছি অমিতাভ-জয়া


ডাইনিং থেকে নেমে আপেলগুলো হেঁটে যাচ্ছে রাস্তার দিকে

 আমার বাড়ির মাথায় কাক ঠুকরে খাচ্ছে টিভির অ্যান্টেনা 


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract