STORYMIRROR

Nurul Hoque

Fantasy

3  

Nurul Hoque

Fantasy

আজো আছে সেই গ্রাম

আজো আছে সেই গ্রাম

1 min
1.1K

আমার অস্তিত্ব জুড়ে অনিমিখ অবারিত তুমি,

দোল খায় অনুপম দখিনের দজলা ফোরাত

এ আমার জন্ম গ্রাম জলাশয় শ্যামলীম ভূমি

উর্বর বাতাসে আমি বেড়ে উঠি শত অহঃরাত।

পাড়ায় খেলার ছলে আমাদের সহপাঠী যারা

বৃষ্টিকে মুঠোয় পুরে মাঠে আর খোলা ময়দানে

খেলেছি কতক খেলা;জোছনায় আকাশের তারা

হেসে হতো কুটি কুটি আমাদের কৈশোর উত্থানে।


আজো আছে সেইগ্রাম।নান্দনিক শান বাঁধা ঘাট,

কাছে কিম্বা দূরে বসে দেখি তার কল্লোলিত মুখ,

যদিও কতক বন্ধু ইতোমধ্যে হয়েছে লোপাট!

সময়ের পাশবিক ঝড়ে আহা সোনামাখা সুখ,

এ আমার গ্রাম আর ডাকাতিয়া বহমান নদ,

আমার অস্তিত্বে তুমি অনির্বান শুভৈষী ধ্রুপদ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy