STORYMIRROR

মোহন দাস (বিষাক্ত কবি)

Tragedy Classics Crime

3  

মোহন দাস (বিষাক্ত কবি)

Tragedy Classics Crime

আজকের দুর্গা

আজকের দুর্গা

1 min
5.3K

আজকের দুর্গা ছিন্ন বস্ত্রে

আঁধার ঘরে কাঁদে,

আজকের দুর্গা শকুনির খাদ্য

পরে থাকে খাঁদে।


আজকের দুর্গা শক্তিহীন

লাঞ্চিত নির্যাতিত,

আজকের দুর্গা পতিতাও বটে

স্বাধীনতা থেকে বঞ্চিত।


আজকের দুর্গা ভয়ে ভয়ে

থাকে আমি জানি,

আজকের দুর্গা নিপীড়িত

মেনে নেয় শ্লীলতাহানি।


আজকের দুর্গা স্তব্ধ ভীষণ

ঘটুক যতই অন্যায়,

আজকের দুর্গা ত্রিশূল হাতেও

অপরাধীকে ছেড়ে দেয়।


আজকের দুর্গা মাটির মূর্তিই

কোনো শক্তি নেই,

আজকের দুর্গা মৃত প্রায়

মারছে - সকলেই।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy