STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract

4  

Ratnadeep Pramanik

Abstract

আবেগ

আবেগ

1 min
360

তুমি কি শুধুই ‘আবেগ’?

নাকি, তোমার মধ্যে রয়েছে বোধ,

অন্তরের অনুভূতি?


আবেগ,

তোমার ঠিকানা কি ওই জং-ধরা হৃদয়ে?

নাকি, মনের গভীরতম অন্ধকারে,

যেখানে পাথর জন্ম নেয়?


তুমি কি একরাশ বেপরোয়া মেঘের দল,

ঠিকানাহীন হয়ে ঘুরে বেড়াও,

শরীরের চিত্রপটে?


তুমি কি মুক্ত, নাকি,

হৃদয়ের খাঁচায় লৌহকপাটে বাঁধা,

দলছুট একটা ছোট্ট পাখি?


আবেগ, তুমি কি দানা বেঁধে,

প্রতিনিয়ত একটু-একটু করে বড় হও,

নাকি, অল্প স্পর্শে ছড়িয়ে পড়ো,

সারা শরীরে রক্তের পথ ধরে?


তুমি কি স্থির পাথরের মতো শান্ত,

নাকি উন্মাদ কালবৈশাখী?

এতো রঙের সমাবেশ,

তোমার মধ্যে কিভাবে সাজানো?

কোন প্রক্রিয়ায় গঠন,

তোমার নানান স্তরের ঠিকানা?


আবেগ, কেন নিরুত্তর তুমি?

কেন তুমি কেবল নিঃশব্দে,

খেলেছো লুকোচুরি সারা অঙ্গ জুড়ে?

প্রত্যেক কোষে এবার,

পাবো কি খুঁজে তোমায়?


Rate this content
Log in

Similar bengali poem from Abstract