STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

আবার নূতন করে

আবার নূতন করে

1 min
9

বিদায়ী রাত হাসছে মুচকি,

শুভেচ্ছা জানিয়ে বিদায় নেয় আধফালি চাঁদ।

ব্যথা বয়ে এই জীর্ণ হৃদয় নিয়ে বসে রাতের কবি,

কেটে গেল আরেকটি নির্ঘুম রাত।

সরিয়ে রাত ফুরানোর দুঃখের জমাট অন্ধকার,

সকাল আসে প্রকৃতির নিয়মে প্রতিদিনের মত।

অন্ধকারের হতাশা মনকে ভুলতে হয়,

সূর্যের আলোর প্রলেপে ঢাকা পড়ে হৃদয়ের ক্ষত।

বাঁচার লড়াইটা রোজ তীব্র হয় নিয়মমাফিক,

 ভালোবাসার রঙ্গীন জীবনটা লাগে বিবর্ণ রংহীন।

জীবনটা বাঁচা না টিকে থাকা বোঝা যায় না সঠিক,

সামাজিক নিয়মের বেড়াজালে বেসামাল প্রতিটি দিন।

অসহায় দিনগুলো কাটে যন্ত্রের মত নিয়মানুসারে,

এই অসহায়তার প্রতিদিন কাটে দাঁতে দাঁত চেপে।

জীবনে চাকা ঘুরে আবার আশার দরজার কড়া নাড়ে,

অতীতের হতাশার ঝুলিতে ভরা হাহাকার মেপে।

হিসেবে বাঁচা তো আমাদের জীবনে অনেক হলো,

তবুও কি আশা আছে আমাদের কিছু পাবার।

যদি শুরু হয়েও আজ সব কিছু শেষ হয়ে গেলো,

তবে শেষ থেকে শুরু না হয় হোক আবার।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract