আবার ভালোবাসা
আবার ভালোবাসা
নীলচে কালো জলে , দুধ সাদা মেঘের ছায়া,
আকাশে গা বেয়ে
মেঘ কোথায় যাচ্ছে?
অন্ধকারে তুমি মেঘ যেও না হারিয়ে,
আমার মত,
বরং ঐ অন্ধকারে বুকে মাথা রেখে
পর ঘুমিয়ে,
দেখবে ভুলে গেছো সব ক্ষত।
তবে জানো হৃদয় ভাঙ্গলেই জীবন হয় না তো শেষ।
নদী আকাশ বাতাস হয়তো ফেলে গভীর দীর্ঘনিঃশ্বেস
তোমার বেদনার গল্পে।
কিন্তু তখনই কিশোরী চাঁদটা হেসে লাজুক হাসি হেসে
লুকায় ঐ তাল গাছের আড়ালে।
দেখো তুমিও আবার বাঁচাতে চাইবে তাকে ভালোবেসে,
