STORYMIRROR

Abhijit Saha

Romance Fantasy

1  

Abhijit Saha

Romance Fantasy

পূর্ণাঙ্গিনী

পূর্ণাঙ্গিনী

1 min
689

নিকষ কালো জীবনাধারে 

ছড়িয়েছো তুমি জ্যোৎস্না

প্রেম ঝর্ণার মিষ্টি ধারায়

 মিটিয়েছো তুমি তৃস্না

কাজলকৃষ্ণ তোমার চোখ, 

রক্তিমাভ তোমার ঠোঁট

মুক্ত ঝরা হাসিতে তোমার 

হৃদয়ে ওঠে প্রেমের স্রোত 

কানন যদি হয় মোর মন, 

থাকে এ তোমার নন্দনে

স্বপ্নে তুমি, আত্মায় তুমি, 

আছো তুমি হৃদ-স্পন্দনে

তোমার দেহের গোলাপ-ঘ্রানে 

সুবাসিত আজ আমার মন

প্রেমের সলিলে সমাধিত আমি

ধন্য আমার এই জীবন

জীবন-যুদ্ধে চাই তোমাকেই 

তুমিই আমার সঙ্গিনী

নয় অর্ধে, চিরজীবনে 

তুমি মোর পূর্ণাঙ্গিনী



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance