STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational Others

3  

Partha Pratim Guha Neogy

Inspirational Others

তুমি তাকালে আমি....

তুমি তাকালে আমি....

1 min
149

তুমি তাকালে আমার ভিতর একটা শব জেগে ওঠে, 

যার হৃদয়ের তুফানের খবর রাখে না কেউ কাছে ,দূরে। 

আজকাল কিছুই চিনতে পারি না, তেমন চেনার মনটা ছাড়া,

মাথার ওপরের ঘুরন্ত ফ্যানের ব্লেডগুলিকে দেখায় নিরাপদ বৃত্তের মতো। 

ঘুরতে শুরু করে মাথার মধ্যে কিছু ভালোবাসা আর মায়া,

চলমান ,প্রগতিশীল সভ্যতার বুকে এক নারী সভ্যতার মশাল হাতে ,

ওসব দেখলে আমার স্মৃতিভ্রম হয় 

ধোঁয়াশার ভিতর থেকে একটা অদ্ভুত মায়া দেখায় এক আলোর দিশা 

একটা শব হঠাৎ ঘুম ভেঙে আচমকা এগিয়ে যায় ,

খুব চেনা লাগে ,হুবহু মিলে যায়। 

তুমি তাকালে আমার ভিতর একটা শব জেগে ওঠে, 

তুমি জানো প্রিয়া প্রতিটা জ্যান্ত মানুষের মধ্যে একটা শব আছে তাকে ছুঁয়ে দিলে কষ্ট হয়,

অনুভূতি হল পাওয়া ,না পাওয়া একটা দীর্ঘশ্বাস। 

শুধু স্মৃতির দিকে ঘুরে দাঁড়ালে ধোঁয়াশা ভালো লাগে

ভালো লাগে সভ্যতার মশাল হাতে সেই নারী প্রিয়া, 

জান প্রিয়া তোমার চোখে আমি মৃত্যু দেখেছি 

দেখেছি আমার জন্ম , দেখছি নিজেকে 

কিন্তু কেন জানি তবু আজকাল ভয় করে 

তা কি নিজেকে হারাবার কিংবা নিজেকে পাবার। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational