তাজা ক্ষত
তাজা ক্ষত
জীবন এখানে বাঁচার স্বপ্ন খুঁজে চলে অবিরত ।
সেই নির্জনতায় একাকী উদাস জমা যত ক্ষত
ব্যথা দেয় প্রাণে,আনমনা মনে অস্থিরতা আসে ।
ব্যাকুল হৃদয় উন্মাদ হয় কতো ছবি মনে ভাসে ।
ভাঙা যত টুকরো স্বপ্নের কুচি দুহাতে কুড়াতে চায়।
এ যেন ঠিক নিজেকে দেখা ভাঙা কোন আয়নায়।
শব্দেরা আর বলে না কথা ভাবনায় আসে যায়
মরুর কোনো মরীচিকা দেখে বুক ফাটে তৃষ্ণায় ,,,
সময়ের স্রোতে ভেসে গেছে সব ফেলে আসা দিন ,
মনে রয়ে গেছে রঙ তেমনই আগের মত রঙিন।
ছুঁতে চাইলেও যায়না ছোঁয়া, মন করে হায় হায় ।
দখিনা হাওয়ায় মায়াবী মায়ার স্পর্শে প্রাণ জুড়ায়,
সময় চলেছে এগিয়ে নিজের বেগে চলেছে নিরন্তর
দীর্ঘশ্বাসে হারানো স্বপন সে খুঁজে চলে অন্তর ।
কত দিন গেছে, কত যে সময়, কত না দুঃখ সুখ
মনে পড়ে যায় কত না শপথ, কত সে প্রিয় মুখ ।
জীবন এখানে হারানো স্বপ্ন খুঁজে চলে অবিরত
ভাবনার জালে কেবলই জড়ায় মেলায় না ক্ষত।
