STORYMIRROR

Manab Mondal

Abstract

4  

Manab Mondal

Abstract

সোনালী ক্ষেত

সোনালী ক্ষেত

1 min
245

সোনালী ক্ষেত নতুন করে বাঁচার,

স্বপ্ন দেখায় বারবার যেথায়

সেইটাই আমার বাংলার গ্রাম

যেখানে জমি ভেজায়

কৃষকের মাথার ঘাম,

যেখানে সোনালী ফসল 

খেতে খেতে হাসে

দোলে খুশীর বাতাসে ।

তবু স্বপ্ন গুলো মিলায় নিমিষে

দীর্ঘশ্বাসে

ফসলের দাম মেলে না।

সোনার ফসল ফলনো

 কৃষকের ভাত জোটে না  দুবেলা

কারো ষড়যন্ত্রের শিকার হয়ে

ওদের কপালে জোটে শুধু অবহেলা।

সোনার সীতা ধান আজো লুট হয়ে

যায় রাবনের হাতে।

হাহাকার শুধু পরে থাকে শুন্য ক্ষেতে।

ক্ষত বিক্ষত জমির বুকে,

শিশির কান্না ঝরে পরে আকাশের চোখ থেকে।

নীল স্তব্ধতা বুকে জেগে থাকে আকাশ।

সোনালী ক্ষেত ক্ষনিকের খুশি আসলে দীর্ঘশ্বাস।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract