STORYMIRROR

Manab Mondal

Abstract Tragedy Inspirational

3  

Manab Mondal

Abstract Tragedy Inspirational

স্মৃতির বারান্দায়

স্মৃতির বারান্দায়

1 min
179

আজকাল ভালো থাকি কোথায়?

তোমায় খুঁজি আমার রোজনামচায়।

তুমি আজো আসো মনের অগোচরে

মনে ঘরে, স্মৃতির বারান্দায়।

অনেক চেষ্টা করেও ভুলতে পারি না তোমায়।

আজকাল ভালো থাকি কোথায়?

বসন্ত আসে আর চলে যায়,

হলুদ পলাশ লাশ হয়ে লুটিয়ে থাকে ধুলায়।

ফুলের হাসি মুখের আড়ালে থাকে নীরব দীর্ঘশ্বাস।

ভালো থাকা হলো না আমার আর 

জীবনটা শুধু করে গেলো পরিহাস ।

পৃথিবীতে সব সম্পর্ক তো লেনদেনের কারবার ,

 এদিকে একটা খেজুর গাছ জীবনটা আমার

তাই সবাই আমাকে করে পর ,

 পারবো না দিতে কেউকে ছায়া, কিংবা ঘর।

তাই করি না আশা ,

জানি পাবোনা ভালো বাসা।

তবুও স্মৃতির বারান্দায়

বারে বারে দেখি তোমায়।

ভেজাই তোমায়, বিরহের কান্নায়

 আজো সেই আগের মতোই ভালোবাসায়,,,,,



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract