STORYMIRROR

Reshma Majumder

Abstract Fantasy

3  

Reshma Majumder

Abstract Fantasy

সব পেয়েছির দেশে

সব পেয়েছির দেশে

1 min
33.4K


যেতে চাই আমি সব পেয়েছির দেশে

পরীদের মাঝে প্রাণখোলা হাসি হেসে

যেখানে কোনো দূঃখ নেই কষ্ট নেই

আর না আছে কোনো ভয়

আছে শুধু সুখ আনন্দ আর

সব মানুষের জয়

লোভ নেই হিংসা নেই

নেই কোনো রাজনীতি

আছে শুধু খুশীর সাথে

এগিয়ে চলার রীতি

জীবনের পরে এক নতুন জীবন

শুরু হয় সেই দেশে

যাব আমি শুধু সেইখানেই

এই জীবনের শেষে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract