STORYMIRROR

Sulata Das

Abstract Inspirational

3  

Sulata Das

Abstract Inspirational

রূপসী বংলা

রূপসী বংলা

1 min
217

    ওরে আমার বৈশাখ মাসের 

প্রখর রুদ্র তপন তাপ!

    ওরে আমার জৈষ্ঠ্য মাসের 

মিষ্টি রসাল আম-কাঁঠাল!

    ওরে আমার কালবৈশাখীর 

দমকা হাওয়ার গতিবেগ!

    ওরে আমার শ্রাবণ মাসের 

মন খারাপের কালো মেঘ!

    ওরে আমার আষাঢ় মাসের 

অহর্নিশি অঝোর ধারা!

    ওরে আমার ফাগুন মাসের 

মাতাল হাওয়ার পাগলপারা!

    ওরে আমার ভাদ্র মাসের 

তাল নবমীর ভ্যাপসা গরম! 

    ওরে আমার আশ্বিন মাসের 

সাদা পেজা মেঘের নরম!

    ওরে আমার পৌষ মাসের 

খেজুর গুঁড় আর নতুন চালের পিঠেপার্বণ!

    ওরে আমার অগ্রহায়ণ মাসের 

নববধূর বিয়ের বাসর!

    ওরে আমার মাঘ মাসের 

হিমেল সমীরণ,

    ওরে আমার ফাগুন মাসের 

আগুন লাগানো পলাশ বন!

    ওরে আমার কার্তিক মাসের 

কৃষকের গোলা ভরা ধান!

     ওরে আমার চৈত্র মাসের 

চড়ক মেলা আর গাজনের গান!

     ঋতু পরিবর্তনে তুমি

কখনো গরম-কখনো ঠান্ডা,

     কখনো শুখা-কখনো বর্ষা,

কখনো গুমোট-কখনো হাওয়া,

    কখনো মেঘ-কখনো কুয়াশা।

কখনো তুমি শস্য সবুজ,

    কখনো তুমি সর্ষে হলুদ,

কখনো তুমি পলাশ আগুন,

    কখনো তুমি আম্র মুকুল।

কখনো তুমি আপেল কমলা,

    কখনো তুমি কুল পেয়ারা,

কখনো তুমি হাসনাহেনা,

    কখনো তুমি রজনীগন্ধা।

কখনো তুমি জুঁই মালতী,

    কখনো বা টগর বেলি।

কখনো তুমি গোলাপ,শিউলি,

    কখনো বা পদ্ম,চামেলি।

রূপে,বর্ণে সুশোভিত,

    সুবাসে মন মাতানো সুবাসিত

প্রকৃতি তুমি-

    তোমার ঋতুচক্রের এই অপরূপ বৈচিত্রে মুগ্ধ আমি।

তুমি সুজলা-সফলা-শস্য- শ্যামলা,

    তুমি বারো মাস আর ষড়ঋতুর 

বৈচিত্রময়ী আমার রূপসী বাংলা। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract