রূপসী বাংলা
রূপসী বাংলা
বাংলা,তুমি কত সুন্দর।
তোমার অজানা কত রূপ
-আগে বুঝিনি।
তুমি বিচিত্রময়ী-
তুমি জুঁই, চামেলী আর পদ্মের মত ফুল,
তোমার বিস্তৃত মাঠ আর পাটের আঁশ,
করেছে আমায় মশগুল।
তোমার স্নিগ্ধ ছায়া আর শীতল পবন,
প্রশান্ত করে মন।
তোমার আর এক রূপ -
শহরের বড় অট্টালিকা
রাতে তার ঝিকাঝিক আলো,
যেন মনে হয় -
রাতের আকাশের তারকারাজির আলো।
তুমি রূপসী-
তোমার কত রূপ অজানা ছিল মোর,
তোমার অজানা রূপে বিষ্মীত আমি।
আমার কৌতুহলী চক্ষু তোমার -
পেতে চায় বার বার।
তোমার রূপে মুগ্ধ আমি,
পাগল হয়েছি আজ।
