STORYMIRROR

Sriparna Sarkar

Classics Inspirational

4  

Sriparna Sarkar

Classics Inspirational

প্রাণের ভাষা

প্রাণের ভাষা

1 min
398


বাংলা মোদের প্রাণের ভাষা,ছন্দ আছে এতে,

মধুর থেকেও মিষ্টি এ যে,অনেক লোকের মতে,

পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে এ ভাষারই তান,

সুরে ,ছন্দে,নৃত্যে ,লয়ে বাড়ায় মোদের মান।

মাতৃভাষা সবার কাছে প্রানের চেয়ে আপন,

মা ছাড়া সন্তানের কি করে হয় দিনযাপন?

মা আমাদের নয়নমণি,মা আমাদের ছায়া,

মাতৃভাষা সবার মনে সৃষ্টি করে মায়া।

"অমর রহে" রফিক, সালাম, বরকত ,জব্বার

বাংলা ভাষার জাদু আসুক ফিরে বারংবার ।

আজকে একুশ,কালকে বাইশ,পেরিয়ে যাবে দিন

ভুলিনি আমরা,ভুলব না মোরা বাংলা ভাষার ঋণ।

আজ একুশে গাইছি মোরা ভাষার জয়গান,

বাংলা ভাষা থাকুক বেঁচে ,ডেকে আনুক আনন্দবান।


               শ্রীপর্ণা সরকার

                ২১/০২/২০২২

        


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics