STORYMIRROR

POET MD HEDAETUL ISLAM

Abstract Romance

4  

POET MD HEDAETUL ISLAM

Abstract Romance

প্রানের স্বামী

প্রানের স্বামী

1 min
391

প্রানের স্বামী

মোঃ হেদায়েতুল ইসলাম

লজ্জাবতী তুমি কাছে আসো না,

অভিমান করে তুমি দুরে থেকো না।

দেখো দেখো কি এনেছি তোমার জন্য আজ,

হীরার মালা দিব তোমার গলে করোনাগো লাজ।

চুলেতে দিয়ে দিব সুগন্ধি তেল মেখে ,

সাজুগুজু করে দিবো তোমায় দেখে দেখে।

প্রিয় যে খাবার তোমার তাই এনে দিব,

কপালেতে চুমু দিয়ে বুকে টেনে নিবো।

তোমাকে নিয়ে এ ভবে করবো ঘোরাঘুরি,

শান্তি দিতে তোমাকে আমার থাকবেনা জুড়ি।

একদিন আমি তোমায় না দেখলে পরে,

কান্নার ঝড় উঠে যাবে আমার হৃদ ডোরে।

তোমারি সুখে-সুখী দুঃখে-দুঃখি হব আমি,

সত্যি লজ্জাবতীর আমি হব প্রানের স্বামী।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract