STORYMIRROR

SUBHAM MONDAL

Action Classics Fantasy

3  

SUBHAM MONDAL

Action Classics Fantasy

ফিনিক্স

ফিনিক্স

1 min
206

ঠোট গেয়েছে ব্যথার আজান চোরাস্রোতে ভাসছে বুক, 

গল্প ছিলাে ছায়ার মতাে, আদর আমার বালির সুখ।


আজলা ভরে ঢেউ কুড়িয়ে ভেজাই আঁচল ডাকনামে, 

শূন্যে আর একটা পৃথিবী ঝোলে, রাস্তাটা তার বুকের বামে।


আয়না নাকি হিসেব কষে পাথর ভাঙে পাঁজরে, 

যুক্তি দিয়ে মুক্তি খুজেও সব ছাইয়ে কী ফিনিক্স ওড়ে!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Action