STORYMIRROR

Manab Mondal

Abstract Romance Inspirational

4  

Manab Mondal

Abstract Romance Inspirational

ফেলে আসা সময়

ফেলে আসা সময়

1 min
325

আমার কিছু ফেলে আসা সময় পারলে ফিরিয়ে দিও আমায়

রোদে ভেজা বারান্দায় কিংবা রঙিন রেস্তোরাঁয়- বই মেলায়, কিংবা ফুটপাতে ফুচকা খাওয়া সন্ধায়

তোমার ব্যর্থ এই প্রেমিক এর সাথে দেখা হবে কোন কোন সময়,

লোসেডিং এঁদো গলি ভালোবেসে চুমু দেবে এঁকে

তোমার মুখে চোখে

 ঘরে-ফেরার চওড়া রাস্তায় , 

সময় অসময় করবে বিব্রত তোমায় ,

আমার কিছু স্মৃতি।  

দুপুরের মতো ফর্সা বিকেলে, 

আকাশের সাথে পা মিলিয়ে  

সব ব্যাস্ততা ভুলে 

ট্রাম লাইন ধরে যাবে চলে 

মনভালোর করা দেশে , স্মৃতির ম্লান পটে-জানি আমারই ছবি , 

তখন ফিরিয়ে দিও 

আমায় আমার ফেলে আসা সময়,,,,


Rate this content
Log in

Similar bengali poem from Abstract