STORYMIRROR

Mohan Mitra

Classics

3  

Mohan Mitra

Classics

পাহাড়ি ঝরনা

পাহাড়ি ঝরনা

1 min
386

তির তির সুর ঝির ঝির তাল

তুই যে পাহড়ি ঝরনা

কুহেলিকা মাখা জলের ফোয়ারা

ধূসর ঝালর ওড়না।


ঢলো ঢলো ধারা কলো কলো রব

উচ্ছল পাহাড়ি ললনা

যৌবন আকুলি আলগা কাঁচুলি

কোথা যাস তুই বলনা।


সাড়া রাত শুয়ে বনের আঁধারে

শুনেছি খিল খিল হাসি

শির শির সুরে পাইন পাতায়

বাজায় যে কার বাঁশী।


অফুরান ধারা ধুয়ে পাপহারা

আমি সেই পাথর ধন্য

কেটেছে জীবন তোর প্রেমে মন

ব্যাকুল-প্রাণ তোর জন্য।


ঝর ঝর ধারা হবি গতি হারা

সমতল তোর ঘর না

তির তির সুর ঝির ঝির তাল

তুই যে পাহাড়ি ঝরনা।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics