STORYMIRROR

Tisha Nusrat

Inspirational Others

4  

Tisha Nusrat

Inspirational Others

ন্যায়ের পথের পান্থ

ন্যায়ের পথের পান্থ

1 min
30

সে কে 

যার ক্ষমতার জোড়ে ঠাই পেলো অন্যায়?

কে গর্ব করে জোড়ালো কন্ঠে

বিভেদের গান গায়?

লোহার পট্টিতে বাধা চোখ দুটো তার 

বিভেদের পথে লড়ে

তার বিবেক আজ তালাবদ্ধ ঘরে 

হাহাকার করে মরে।

আজ সাম্যের সুরে ঘুন ধরেছে

পঁচে গেছে তার ভিত 

রাজপথে মোরা নামবো আবার 

গেয়ে সাম্যের গীত।

 আজ উচ্ছন্নে যাক প্রাণ

ঘটুক লোহিত বজ্রপাত

তবু ঘুচাবো আজ যত্রতত্র

বৈষম্যের যত জাত।

ঐ উচ্চাসনের আশ্রিত মনে

 যদিবা ন্যায়কে অন্যায় মানে

সে অন্যায় তবু করবোই মোরা 

হোক অণুচক্রিকা ক্লান্ত

মোরা ন্যায়ের পথের পান্থ।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational