STORYMIRROR

Shwagota Sayeed

Abstract Others

3  

Shwagota Sayeed

Abstract Others

"নষ্ট সবই"

"নষ্ট সবই"

1 min
182


নষ্ট বিশ্বে

  নষ্ট শ্বাসে

   নষ্ট জীবন

     নষ্ট আমি

নষ্ট চোখে

  বিশ্ব দেখা

   নষ্ট প্রাণে

     নষ্ট-আমি


নষ্ট বুকে

  কষ্ট জমাট

   নষ্ট হাসি

     কপট প্রহাস

নষ্ট সত্যে

  মিথ্যা বিরাট

   নষ্ট প্রেমে

     ক্ষণিক হুতাশ


নষ্ট শরীর

  নষ্ট কামে

   শরীর বোধের

     অধিকারে

নষ্ট চাওয়া

  ক্ষুদ্র পাওয়ায়

   অপূর্ণতার

     অত্যাচারে


নষ্ট ক্রোধে

  নষ্ট বিবেক

   সীমার রেখায়

     অল্প দেখা

নষ্ট স্বার্থে

  আস্ফালনে

   শীর্ণ সত্য

     বিরাট একা


নষ্ট আস্থা

  নষ্ট ক্ষমা

   হত্যা তুমুল

     হৃদয় বিষে

নষ্ট অশ্রু

  আর্তনাদে

   নষ্ট আমি

     নষ্ট লাশে।।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract