STORYMIRROR

Abdul Khalek

Inspirational

4  

Abdul Khalek

Inspirational

নশ্বর শরির

নশ্বর শরির

1 min
297

মৃত্তিকাই তুমি গেলে মিশে-

কখনো ছাই হয়ে কখনো বা পচে।

জন্মিল ঘাস তোমার ওপর নিরে,

একটি কিংবা দুইটি বছর পরে।


দশটি বছর কেটে গেল ওরে।

পদঘাতে ঘাস গেল উঠে;

পরিল দাগ তোমার বুকে,

কিছু পশু ও পাখির পদতলে।


কিছু বছর আবার গেল কেটে।

আসিল নকুল তোমার বুকে।

তোমার বুকের মাটি নিল খুবলিয়ে,

সেখানে বাসা বাঁধিল সে।


একটি সাপ যাচ্ছিল তোমার পার্শে,

দাঁড়াল থমকে নকুলকে দেখে।

যুঝাতে লাগিল তোমার বুকে,

নোংরা করিল তারা তোমাকে।


আসিল একদিন কিছু কাঠুরে।

দেখিল যখন তারা তোমাকে,

দিল খবর তারা গৃহনির্মাতাকে।

অট্রালিকা হল তৈরি তোমার বুকেতে।


তবু, কেন অহঙ্কার ওরে-

মাটিতেই তো মিশতে হবে তোরে।

লেগে পর শান্তি বণ্টনে,

আছে যে সুখ তাতে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational