STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Fantasy Others

নীতি পুলিশ

নীতি পুলিশ

1 min
6

আঁধারে ভরা বরফ শীতল কূপের গভীরে

যেমন একটি মহার্ঘ হীরকখন্ড জ্বলজ্বল করে,

আমার মনেও একটি গভীর কুস্মৃতির ছায়া

আজও প্রজ্জ্বলিত –

যাকে আমি মুছতে চাইনা, মুছতে পারিনা।


আমি মনেকরি, আজও কেউ একজন

আমার বিশ্বাসী চোখের গভীরে তাকিয়ে

আমার স্বাধীন সংস্কারমুক্ত মনকে পড়বে।

সেই মানুষটির চিন্তাকেও নিজের করে নেবে

যাতে তার মনে না হয় কোনো শোকগাঁথা শুনছে।


কিন্তু আমি জানি,মানুষের প্রতি ভীষণ অভিমানে , 

ঈশ্বর মানুষের পরিবর্তন করেছিলেন মনের ভিতরে;

কিন্তু তিনি আবেগ, অনুভূতির করেননি বদল অন্য ,

তাদের এই কষ্টের দিনগুলো মনে জীবন্ত রাখার জন্য।


মোর পূর্বস্মৃতির নীতিপুলিশকে পরিবর্তিত হয়েছে হতে, 

আমার অতীতের স্বর্গীয় দুঃখগুলো অবিনশ্বর রাখতে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract