STORYMIRROR

Akshay Karmakar

Abstract Classics Fantasy

4  

Akshay Karmakar

Abstract Classics Fantasy

নীরব বটগাছ

নীরব বটগাছ

1 min
16

ওই যে কাছেই বট গাছটি

      পথিক জনের ছাতা

তাহার পাশেই কুয়োখানি

      পুরোনো ইটে গাঁথা।।

কাছেই আছে ছোট্ট পাহাড়

     দীঘিতে পড়ে ছায়া

তাহার সাথে লেগেই আছে

     পথিক জনের মায়া।।

গরুর গাড়ি বোঝাই করে

     শুকনো খড়ের আঁটি

নীল আকাশে জলের আশায়

    ডাকছে চাতক পাখি।।

শান্ত আকাশে ক্লান্ত বাতাস

    ছড়ায় সাদা ধূলো

রাত দুপুরে কাজের পড়ে 

   ঘুমায় যে লোকগুলো।।

শুধুই কি আর মানুষ ঘুমায়

   ঘুমায় বট গাছটি

ফাঁকাই থাকে দুপুর বেলায়

    তাহার কোলের কাছটি।।


Rate this content
Log in

More bengali poem from Akshay Karmakar

Similar bengali poem from Abstract