STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational

4  

Partha Pratim Guha Neogy

Inspirational

নববর্ষের শপথ

নববর্ষের শপথ

1 min
413

চেতনার আলোয় আজ জেগেছে হৃদয়

যত বাধা যত বিপত্তি আসুক

ভেঙ্গে কারাগার যত শেকল আছে

দুপায়ে মাড়াব , টলব না তবু।

ভালোবাসার জোরে যতটুকু পারি

আঁকড়ে ধরি বিবেকের দ্বার

করবো আঘাত ভীরুর হৃদয়ে

কাঁপন ধরাবো জরাজীর্ণতায়।

ভেঙ্গে খান খান হবে যত প্রাচীন দেয়াল

কণ্ঠে ধরে নবজীবনের গান।

প্রাণের উচ্ছলতার স্রোতে ভাসাবো তরী

দারিদ্র,ক্ষুধা,জড়তা,শঠতা ভেঙ্গে দিয়ে যাবো সবই।

নতুন বছরের নতুন ভোর

প্রতিটি প্রাণের তরে আজ আহবান মোর

লক্ষ কণ্ঠে ,বজ্র নিনাদে

নিনাদিত হোক একই তাল লয়ে

"প্রত্যেকে আমরা পরের তরে

বিলাইবো প্রাণ হাসিমুখ হয়ে"।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational