STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational

4  

Partha Pratim Guha Neogy

Inspirational

মৃগতৃষ্ণা

মৃগতৃষ্ণা

1 min
5

দূর মরুভূমির বুকে যেন
জলরেখা দোলে,
তৃষ্ণার চোখ ছুটে চলে
অচেনা সেই ছলে।

যত কাছে যাই, তত দেখি
বালি শুধু জ্বলে;
স্বপ্নগুলো হাত বাড়িয়ে
ফিরে আসে পুড়ে।

জীবনজুড়ে কত যে ছবি
সত্যি বলে মানি—
কাছে গেলে ভেঙে পড়ে
রঙিন কাঁচের পানি।

তবু পথিক থামে না কেন?
কেন ছুটে যায় মন?
মৃগতৃষ্ণা না থাকলে কি
বাঁচে কোনো স্বপ্ন?

হয়তো সেই মিথ্যে আশাই
রাখে পথের টান;
শূন্যতারও বুকের ভিতর
জাগায় গান।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational