মন্দবাসার গল্প
মন্দবাসার গল্প
তেতলার চিলেকোঠাটা আজ খুব ফাঁকা ফাঁকা লাগে|
যেখানে আলতো রোদের হলুদ রঙ তোমার ফর্সা গালটাকে ছুঁয়ে যেত|
বাসাফিরতি পাখিগুলো তোমার ছেলেমানুষি দেখবার জন্য ঐ অ্যান্টেনাটায় ভিড় জমাত|
কিন্তু আজ
রোজ বিকেলের মত ঐ কৃষ্ণচূড়ার ফুলগুলোও তোমার পায়ের কাছে ঝরে পড়ে না|
সূর্যাস্তের লাল আবির আকাশটাকে আগের মত প্রেমিক করে তোলে না|
তেতলার চিলেকোঠাটা আজ খুব ফাঁকা ফাঁকা লাগে|
প্রেম কি ছিল কোনোদিন??
হয়তো ছিল না কোন মন্দবাসার গল্প,
কিন্তু ভালোবাসা,
যেমন করে ঐ আকাশ ভালোবাসে বিকেলের মিঠে রোদকে,
যেমন করে ঐ কৃষ্ণচূড়ার গাছটা ভালবাসে মিষ্টি লাল রঙটাকে,
তেমনি হয়তো আমিও প্রেমে পড়েছিলাম তোমার|
কিংবা তুমি|
থাক্| ভালোবাসা না হয় চিলেকোঠায় তোলা থাক্|
আমাদের জন্য থাকুক মন্দ না বাসার গল্প|

