STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

4  

Partha Pratim Guha Neogy

Abstract

মধ্যবিত্ত জীবন

মধ্যবিত্ত জীবন

1 min
7

মানুষের জীবনটা বড্ড অদ্ভূত!

কিছু সুর করুণ,আর কিছু সুর প্রেমের,

কিন্তু তৃপ্তির সুর কোনটা তা না কেউ জানে,

না কেউ বাজাতে পারে।

আঁকাবাঁকা রাস্তার প্রতিটি পদক্ষেপে বাঁধা

আর সংঘাত পেরোতে পেরোতে,

এ মানুষগুলোর ‘সুখ’ শব্দটা আজ জাদুঘরে রাখা

কোন বিলুপ্তপ্রায় দামী আসবাব মনে করে।

যে জীবনের সারাংশ লিখছি আমি

তা প্রতিটি মধ্যবিত্ত জীবনে

যেখানে না খেয়ে থেকেও মাথা উঁচু করে

দাঁড়িয়ে থাকার উদ্ধাত্ত আহ্বানে হৃদয় পোড়ার

গন্ধকে ঢাকা হয় পরম স্নেহে।

যেখানে প্রয়োজনও হার মেনে যায় অপ্রয়োজনের তাগিদে।

যেখানে ভালোবাসায় জড়ানো চাদর মুড়ি দিয়ে

বিলাসিতার স্বপ্ন দেখা তো দূর;নাম নিলেও

জরিমানা দিতে হয় লোভী মাংসাশী প্রাণীদের।

না পাওয়ার যন্ত্রনা আর সম্মানিত হওয়ার লোভে

কেঁটে যায় সুখ সন্ধানী প্রতিটি অপ্রিয় প্রহর।

এই হচ্ছে মধ্যবিত্ত প্রতিটি সাধারন জীবনের উপাখ্যান,

এই হচ্ছে অভিশপ্ত নাগিনীর বিষে

জড়জড়িত হওয়া বিষাক্ত এক একটি নিথর দেহের সৎকার।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract